সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তরুণ প্রজন্মকে সরকারের অপেক্ষায় বসে থাকলে চলবে না, বিশ্বকে বদলাতে হলে ব্যবসাই বড় শক্তি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “দুনিয়া বদলাতে চাইলে সবচেয়ে কার্যকর পথ হলো ব্যবসা।” বুধবার (৯ এপ্রিল) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো অসাধারণ ধারণা রয়েছে। এখানকার ব্যবসায়িক পরিবেশ শুধু দেশের নয়, বরং বৈশ্বিক উন্নয়নের জন্যও সম্ভাবনাময়। ক্ষুদ্রঋণের উদাহরণ দিয়ে তিনি বলেন, এটি একসময় গ্রামের ছোট একটি উদ্যোগ ছিল, যা এখন বিশ্বের অন্যতম বড় ব্যবসায় পরিণত হয়েছে।

ড. ইউনূস আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক ব্যবসা হতে পারে কার্যকর মডেল। তিনি কার্বন নিঃসরণহীন একটি নতুন সভ্যতা গঠনের আহ্বান জানান এবং বলেন, বর্তমান সভ্যতা ধ্বংসের পথে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তিনি আবেগাপ্লুত হয়ে কিছু সময় চুপ থাকেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে আর সরকারের অপেক্ষায় বসে থাকলে চলবে না— এখন থেকেই নতুন পৃথিবী গড়ার উদ্যোগ নিতে হবে।

সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ‘ইনোভেশন’ বিভাগে ফ্যাব্রিক লাগবে লিমিটেড, ‘ইএসজি’ বিভাগে ওয়ালটন, ‘বিদেশি বিনিয়োগ’ বিভাগে বিকাশ এবং ‘স্থানীয় ক্যাটাগরি’তে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পুরস্কৃত হয়।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইয়ানওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত