সর্বশেষ
যে কারণে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী শিউলি
এখনো ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াতে ইসলামী
কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রাজনীতি করেনি বিএনপি: তারেক রহমান
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্র ফিরিয়ে আনা হবে: সালাহউদ্দিন আহমদ
জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত আরও একজন
ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান
আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গাজা, পরিষ্কার করতে লাগতে পারে সাত বছরেরও বেশি সময়
২১ দিন ধরে মা-মেয়ের লাশের সঙ্গে বসবাস! ভয়ং’কর লোমহর্ষক তথ্য দিল হ’ত্যাকারী দুই বোন
পৃথিবীর বায়ুমণ্ডলের কণা ‘গিলে’ নিচ্ছে চাঁদ: জানালেন বিজ্ঞানীরা
আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস খুব অস্বাস্থ্যকর
মৃত্যুদণ্ড বাতিল করায় ইরানকে প্রকাশ্যে ধন্যবাদ জানালেন ট্রাম্প
জোট ছাড়ার ঘোষণা, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন
ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড, হুমকিতে হিমালয়ের বন ও জীববৈচিত্র্য
উত্তরায় বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ছয়

তীব্র শীতে যশোরে ১০ জনের প্রাণহানী, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: হাড়কাঁপানো শীত ও চলমান শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। তীব্র ঠান্ডাজনিত বিভিন্ন জটিলতায় গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে এবং সবাই শীতজনিত রোগে ভুগছিলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অন্যান্য শীতকালীন জটিলতা নিয়ে রোগীর সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক দিনে ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ২৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শতাধিক রোগী সরাসরি শীতকালীন রোগে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ৫৪ জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টের সমস্যা।

মৃতদের স্বজনরা জানান, তীব্র ঠান্ডার কারণে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তারা রোগীদের হাসপাতালে নিয়ে আসেন। তবে কয়েকজন রোগী হাসপাতালে আনার পথেই মারা যান। আবার কেউ কেউ দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত প্রাণ হারান।

যশোর আবহাওয়া অফিস জানায়, শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সূর্যের দেখা না মেলা এবং উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে।

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের জন্য শীত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘর থেকে বের হওয়ার সময় গরম কাপড় ব্যবহার, ঠান্ডা এড়িয়ে চলা এবং সামান্য উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে তীব্র শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও শ্রমজীবী মানুষ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২৩
সূর্যোদয়ভোর ৬:৪৩
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:১৩
মাগরিবসন্ধ্যা ৫:৩৪
এশা রাত ৬:৫৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২৩
সূর্যোদয়ভোর ৬:৪৩
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:১৩
মাগরিবসন্ধ্যা ৫:৩৪
এশা রাত ৬:৫৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত