সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

দাসের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে পাকওয়াশ হলো বাংলাদেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: শেষ ম্যাচটা জিতলে অন্তত হোয়াইটওয়াশ এড়ানো যেত। রানটাও কম ছিল না—১৯৬। কিন্তু মোহাম্মদ হারিসের সেঞ্চুরির কাছে তা পর্যাপ্ত হলো না। ৭ উইকেট আর ১৬ বল হাতে রেখেই লক্ষ্য টপকে সিরিজে ৩–০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।

তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন মিলে গড়েন ১১০ রানের জুটি। তানজিদ করেন ৩২ বলে ৪২ রান এবং পারভেজ ৩৪ বলে ৬৬ রান, যার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।

এরপর লিটন দাস ১৮ বলে ২২, তাওহিদ হৃদয় ১৮ বলে ২৫, শামীম হোসেন ৬ এবং জাকের আলী অপরাজিত ৯ বলে ১৫ রান করেন। তবে শেষ পাঁচ ওভারে রান উঠেছে মাত্র ৪৬। যার ফলে ২০০ ছোঁয়া হয়নি। তবু পাকিস্তানের বিপক্ষে ১৯৬ রানের ইনিংসটি বাংলাদেশের সর্বোচ্চ, এর আগে সর্বোচ্চ ছিল ২০১২ সালে ১৭৫ রান।

পাকিস্তানের জবাব দিতে নেমে প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে বাংলাদেশ কিছুটা স্বস্তি পায়। কিন্তু এরপর সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস পরিস্থিতি বদলে দেন। দুজনের জুটিতে আসে ৯২ রান। সাইম করেন ২৯ বলে ৪৫ রান।

ম্যাচের নায়ক মোহাম্মদ হারিস। ৪৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। এটিই তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ঝোড়ো ব্যাটিংয়েই সহজ জয় পায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ দুটি এবং তানজিম সাকিব একটি উইকেট নেন। তবে বোলারদের পারফরম্যান্স ছিল মোটের ওপর হতাশাজনক। ফলে রেকর্ড গড়া পুঁজিও যথেষ্ট হলো না।

এই হারের ফলে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত