সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

দুই মহাসাগরের সংযোগস্থলে অবস্থান নিল চীন-রাশিয়া-ইরানের যুদ্ধজাহাজ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও তেলবাহী জাহাজ জব্দকে কেন্দ্র করে যখন আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে, ঠিক সেই সময় দক্ষিণ আফ্রিকার জলসীমায় একত্রিত হয়েছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। তিন দেশের নৌবাহিনী সেখানে এক সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে অবস্থান নিয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই নৌ-মহড়া শুরু হবে। এতে বলা হয়, গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক বাণিজ্য রক্ষায় যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোই এই মহড়ার মূল লক্ষ্য।

বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মহড়ার অংশ হিসেবে সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন, সন্ত্রাসবিরোধী উদ্ধার অভিযান এবং বিভিন্ন কৌশলগত সামরিক প্রশিক্ষণ পরিচালিত হবে।

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের দক্ষিণে অবস্থিত সাইমন’স টাউন নৌঘাঁটির আশপাশে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজগুলোকে চলাচল করতে দেখা গেছে। ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত এই নৌঘাঁটিকে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নৌ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।

এই যৌথ মহড়ায় ব্রিকস জোটভুক্ত অন্য কোনো দেশ অংশ নিচ্ছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ব্রিকস জোটে বর্তমানে ব্রাজিল, ভারত ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশ রয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র জানান, অংশগ্রহণকারী দেশগুলোর পূর্ণ তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, এই মহড়া আগামী শুক্রবার পর্যন্ত চলবে।
দেশটির প্রতিরক্ষা বাহিনী এক পৃথক বিবৃতিতে জানায়, এ ধরনের যৌথ মহড়া নৌবাহিনীগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে এটি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, এই সামরিক মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার দাবি করেছে। ওই ঘটনার পর থেকেই বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত