সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

দেশ ও এ দেশের মানুষ বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ: ড. জালালের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: চাঁদপুর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপিরই সবচেয়ে বেশি এবং দেশের সংকট সমাধানে দলটির বিকল্প নেই। তিনি দাবি করেন, দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই সবচেয়ে নিরাপদ বলে জনগণের বিশ্বাস রয়েছে।

মঙ্গলবার সকালে মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনায়ক তারেক রহমান, আরাফাত রহমান কোকো এবং দলের নেতা–কর্মীদের জন্য দোয়া করতে হবে। তিনি বলেন, প্রতিটি দোয়া যেন আরোগ্য, শান্তি ও নতুন শক্তির প্রেরণা হয়ে আসে।

তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এবং স্বর্গ-নরক নিয়ে ভিত্তিহীন প্রচারণা ছড়াচ্ছে। তার মতে, বিএনপি কখনো ধর্মকে পণ্য হিসেবে ব্যবহার করে না, বরং বিশ্বাস করে, লালন করে, পালন করে, কিন্তু কোনো ধরনের ধর্মব্যবসা করে না।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলীয় বিভেদ ভুলে সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। মাঠজুড়ে হাজারো নেতা–কর্মীর উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন ফরাজীকান্দি ওয়াইসিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা সিরাজ উদ্দিন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত