সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নবীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী মধ্যপ্রাচ্য থেকেই কিয়ামত শুরু হবে বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: সমগ্র পৃথিবীতে কেয়ামত বা ধ্বংসযজ্ঞের শুরুই হবে মধ্যপ্রাচ্য থেকেই। নবীদের ভবিষ্যদ্বাণীকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।

শুক্রবার মার্কিন পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনার সময় রিপাবলিকান পার্টির নেতা এ কথা বলেন।

জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, তিন ঘণ্টা ধরে এ আলোচনা অনুষ্ঠান হয়। এতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তেজনা নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ইউটিউবে প্রকাশের পরদিনই ‘জো রোগান এক্সপেরিয়েন্স’ শীর্ষক পডকাস্টে ট্রাম্পের বক্তব্য ২ কোটি ২০ লাখের বেশি মানুষ দেখেছেন।

আলোচনার একপর্যায়ে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন- এ অঞ্চল সম্পর্কে (মধ্যপ্রাচ্যে) নবীরা যা বলে গেছেন তা ফলে যাবে। এ সময় তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যই সেই জায়গা, যেখানে পৃথিবী শেষ হয়ে যাবে। ট্রাম্প বলেন, নবীরা বলে গেছেন, কেয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্য থেকেই। আপনারা তা জানেন, তাই না?

বাইডেনের কথায় কান না দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ায় এসময় ইসরায়েলের প্রশংসাও করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলকে যুদ্ধের সময় ‘কিছু না করতে’ বলেছিলেন বাইডেন। আমার মনে হয়, ইসরায়েল বাইডেনের কথা শুনলে এখন তাদের মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো।

ইসরায়েলের যুদ্ধের প্রতি তার সমর্থন ব্যক্ত করে ট্রাম্প বলেন, বাইডেন ইসরায়েলকে বলেছিলেন যুদ্ধের সময় কিছু না করতে। আমার মনে হয়, তারা (ইসরায়েল) যদি বাইডেনের কথা শুনত, তবে এখন তাদের মাথার ওপর একটা বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো। ভবিষ্যতেও বাইডেনের পরামর্শ ইসরায়েলে শোনা উচিত হবে না।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত