সর্বশেষ
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী

নির্বাচনে বিএনপিকে বিশেষ সুবিধা? ইসির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুতর অভিযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন (ইসি) একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতে নিরপেক্ষতা থেকে সরে আসছে, এমন গুরুতর অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দাবি, নির্বাচন প্রক্রিয়ায় কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপিকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতার জন্য হুমকিস্বরূপ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন আইন ও নৈতিকতার প্রশ্নে আপস করছে। এ ধরনের সিদ্ধান্ত একটি বড় রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার ইঙ্গিত বহন করে।

হাসিব আল ইসলাম বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বর্তমান কমিশনের বক্তব্য ও সিদ্ধান্তে সেই নিরপেক্ষতার ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। যাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব বা ঋণখেলাপির সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের মনোনয়ন বাতিল করা উচিত বলেও দাবি করেন তিনি।

দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে কেউ এমপি বা মন্ত্রী হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণ আনুগত্য থাকা জরুরি। অথচ যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের ক্ষেত্রে সেই নিশ্চয়তা পাওয়া যায় না।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ঋণখেলাপি প্রার্থীদের ভবিষ্যতে ঋণ পরিশোধের শর্তে মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে। এতে প্রশ্ন উঠছে, ঋণ পরিশোধের অর্থের উৎস কী হবে এবং এর দায় কে নেবে।

সংগঠনটির মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণকে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন উপহার দেওয়া। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই দায়িত্ব পালনে কমিশনের ভূমিকা নিয়ে জনমনে গভীর প্রশ্ন তৈরি হয়েছে। তিনি অবিলম্বে দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হুঁশিয়ারি দিয়ে জানায়, এসব দাবি উপেক্ষা করা হলে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত