সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

নেপালে মসজিদ ভাঙচুরের ঘটনায় উত্তেজনা, কারফিউ জারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের দক্ষিণাঞ্চলের পার্সা জেলায় একটি মসজিদে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় নেপাল প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। পাশাপাশি, ভারত নেপালের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ধানুষা জেলার কমলা মিউনিসিপ্যালিটির সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালানো হয়, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়।

প্রতিবাদে পার্সা জেলার বীরগঞ্জ শহরে রোববার (৪ জানুয়ারি) বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে স্থানীয় পুলিশ স্টেশনে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ছয় রাউন্ড কাঁদানে গ্যাস ব্যবহার করে।

উত্তেজনা অব্যাহত থাকায় কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে। পরে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় কারফিউ দুপুর ১টা পর্যন্ত বাড়ানো হয়।

এই অবস্থায় ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সশস্ত্র সীমা বল (এসএসবি) জরুরি পরিষেবা ছাড়া সাধারণ নাগরিকদের সব সীমান্ত যাতায়াত বন্ধ করে দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত