সর্বশেষ
অবশেষে ২১ বছরের অপেক্ষার অবসান! বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
স্বর্ণের গয়না বিক্রিতে ১৫ শতাংশ মূলধনী করের নতুন নিয়ম যুক্ত করার প্রস্তাব
মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা সম্মানীর প্রস্তাব
পাকিস্তানের ছায়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা কেন, প্রশ্ন শেখ হাসিনার
২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম, নতুন দর নির্ধারণ করলো বাজুস
জনগণের প্রত্যাশা ও অর্থনীতির পুনরুদ্ধারকে লক্ষ্য করেই এবারের বাজেট: অর্থমন্ত্রী
বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও বড় পতন, দেশের বাজারেও কমতে পারে দাম
ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আজ সংসদে, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাব নিয়ে আসছে সরকার
হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান
টানা দরপতনের পর আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাওনা আছে দাবি এক ব্যক্তির, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা
বিশ্ববাজারে টানা দরপতনের ধাক্কায় দেশের বাজারে আরও কমলো সোনার দাম
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে বড় জয়, দাপট দেখিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
টানা কয়েক দফা পতনের পর আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
নাসির–তামিমার মামলার রায় আজ, দোষ প্রমাণিত হলে হতে পারে কঠোর শাস্তি

পাকিস্তানের ছায়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা কেন, প্রশ্ন শেখ হাসিনার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, বাংলাদেশকে ধীরে ধীরে পাকিস্তানের ভাবধারার দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ভারতের বাংলা সংবাদপত্র ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে, তবে রাষ্ট্রের আদর্শ ও নীতিকে পাকিস্তানি প্রভাবের দিকে ঠেলে দেওয়া ভিন্ন বিষয়।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা দুর্বল করা, পাকিস্তানপন্থী শক্তিকে পুনর্বাসন দেওয়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পাকিস্তানের প্রভাব বাড়ানোর যে প্রবণতা দেখা যাচ্ছে, তা উদ্বেগজনক। তার মতে, এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি কিংবা যুদ্ধাপরাধের দায় স্বীকার করেনি। এমন অবস্থায় সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও তিনি প্রশ্ন রাখেন।

বর্তমান সরকারের পাকিস্তান-ঘনিষ্ঠ নীতির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এটি শুধু কূটনৈতিক বিষয় নয়, বরং বাংলাদেশের আত্মপরিচয় ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত। যারা বাংলাদেশকে পাকিস্তানের ছায়ায় ফিরিয়ে নিতে চায়, তারা দেশের ভবিষ্যৎ নিয়ে বিপজ্জনক খেলায় মেতেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি ও জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র। তার দাবি, বিএনপির হাত ধরেই জামায়াতের রাজনৈতিক পুনর্বাসন হয়েছে এবং দুই দলের রাজনৈতিক অবস্থানের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।

ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক নিয়ে শেখ হাসিনা বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা স্বাভাবিক। তবে তার রাজনৈতিক অবস্থান কোনো বিদেশি রাষ্ট্রের সমর্থনের ওপর নয়, বাংলাদেশের জনগণের ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রকৃত ভিত্তি হলো গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা। এসব মূল্যবোধ দুর্বল হলে দুই দেশের সম্পর্কও দীর্ঘস্থায়ী হবে না।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১২ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৫
এশা রাত ৮:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১২ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৫
এশা রাত ৮:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত