সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

প্রধান উপদেষ্টর জাতিসংঘ সফরে রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি ঘিরে রাশেদের ক্ষোভ প্রকাশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার গভীর রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমানে সফরসঙ্গীদের নিয়ে তিনি রওনা হন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন রাজনৈতিক দলের প্রতিনিধি, যা নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।

২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেই ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের সংস্কারমূলক পদক্ষেপ, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার তুলে ধরবেন বলে জানা গেছে।

তবে সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গী করার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, উপদেষ্টারা নিজেদের প্রটেকশনের স্বার্থে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গেছেন। অথচ সেখানে রাজনীতিকদের কোনো কাজ নেই। এতে বিদেশের মাটিতে বিরোধী দলের মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে।

রাশেদ খান আরও প্রশ্ন তোলেন, যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেতেন তবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কি আদৌ যেতেন? তার মতে, সরকারপ্রধানরা টিকে আছেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও সমর্থনের কারণেই।

তিনি সমালোচনা করে বলেন, বৈষম্য দূর করার কথা বললেও উপদেষ্টা পরিষদ উল্টো বৈষম্যই তৈরি করছে। একইসঙ্গে তিনি উদাহরণ টেনে বলেন, সর্বশেষ জাতিসংঘ সফরে বিএনপির দুই প্রতিনিধি ও জামায়াত-এনসিপির একজন প্রতিনিধি যাওয়ায় আবারও সমতা নিয়ে আপত্তি তুলেছে।

তার মতে, সরকার ও রাজনৈতিক দলগুলো যেভাবে চলছে, তাতে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার চেয়ে ভিন্ন বার্তা যাচ্ছে। তবুও তিনি আশা প্রকাশ করেছেন, প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সফল ও সার্থক হোক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত