সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

ফেরারি ঘোষণায় আ.লীগ নেতাদের সামনে বন্ধ হচ্ছে নির্বাচনের পথ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির পর গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ওই সময় থেকেই আওয়ামী লীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা আত্মগোপনে চলে যান। অনেকেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ বেশ কয়েকজনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা ফেরেননি। আদালতে অনুপস্থিত থেকে আত্মগোপনে থাকায় তাদের অনেককে ইতোমধ্যেই ফেরারি ঘোষণা করা হয়েছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ (আরপিও) অনুযায়ী, কোনো প্রার্থী আদালত কর্তৃক ফেরারি ঘোষিত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। মঙ্গলবার ইসি বৈঠকে এই সংশোধনী খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। খসড়ায় বলা হয়েছে, মামলার রায় না হলেও শুধু শুনানিতে অনুপস্থিত থাকায় যদি আদালত কাউকে ফেরারি ঘোষণা করে, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এর ফলে পলাতক আওয়ামী লীগ নেতাদের জন্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।

নতুন সংশোধনীতে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ বাতিল করা হয়েছে। প্রার্থী বা প্রস্তাবকারীকে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, এতে অনেক পলাতক রাজনীতিবিদের পথ রুদ্ধ হবে। এছাড়া অর্থপাচার ও অন্যান্য ফৌজদারি মামলায় ফেরারি ঘোষিত হলেও কেউ প্রার্থী হতে পারবেন না।

ইসি সূত্র জানায়, এবার আরপিওতে অন্তত ৪৫টি বড় পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে, একক প্রার্থী থাকলে ‘না ভোট’ দেওয়ার বিধান, সেনা–নৌ–বিমান বাহিনী ও কোস্টগার্ডকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা, দেশে ও বিদেশে থাকা সম্পদের সঠিক তথ্য হলফনামায় বাধ্যতামূলক করা, ভুয়া তথ্য দিলে নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য পদ বাতিল করা, নির্বাচনি জামানত ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা, জোটভুক্ত প্রার্থী নিজ দলের প্রতীকে ভোট করা, স্থানীয় ভোটারকেই এজেন্ট হিসেবে নিয়োগ বাধ্যতামূলক করা এবং পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফের ইসির হাতে আনা। পাশাপাশি ইভিএম সংক্রান্ত সব ধারা বাতিল করা হয়েছে।

ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা আরপিও খসড়া চূড়ান্ত করেছি, এখন তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। অধ্যাদেশ জারি হলে নতুন বিধান কার্যকর হবে।” তিনি আরও জানান, ফেরারিদের অযোগ্য ঘোষণার বিধান আগেই স্থানীয় সরকার নির্বাচনে ছিল, এবার তা সংসদ নির্বাচনেও যুক্ত হলো।

তবে সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলী মনে করেন, এই বিধান যেমন ইতিবাচক দিক তৈরি করবে, তেমনি প্রশাসনের প্রভাব খাটালে কেউ কেউ হয়রানির শিকার হতে পারেন।

সব মিলিয়ে, নতুন বিধান কার্যকর হলে আওয়ামী লীগের বহু পলাতক নেতাই প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত