সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ফ্যাসিবাদীদের অনুপস্থিতিতে পাথর বাহিনীর আবির্ভাব ঘটেছে: জামায়াত নেতা ড. রেজাউল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, পতিত ফ্যাসিবাদীরা এক সময় রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর পৈশাচিক নৃত্য করেছিল, হেলমেট বাহিনী লেলিয়ে দিয়েছিল জনগণের ওপর। কিন্তু আজ তাদের অনুপস্থিতিতে নতুন করে ‘পাথর বাহিনী’র আবির্ভাব ঘটেছে। এ বাহিনীরই প্রমাণ রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর মেরে হত্যার ঘটনা।

শনিবার বিকেলে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি তেজগাঁও সাতরাস্তা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মগবাজারে গিয়ে শেষ হয়।

ড. রেজাউল করিম বলেন, ‘বিপ্লোত্তর বাংলাদেশে একটি দল নিজেদের ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে চাঁদাবাজি, খুন, দখল ও নির্যাতন চালাচ্ছে। এ দেশের মানুষ আপনাদের ক্ষমতায় বসায়নি, আর জনগণ সন্ত্রাস-চাঁদাবাজদের ক্ষমতায় আনবেও না।’

তিনি বলেন, ‘যারা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তাদেরকে এ দেশের শান্তিপ্রিয় মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না। আগামী নির্বাচনে জনগণ এদেরকে প্রত্যাখ্যান করবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত, হেদায়েত উল্লাহ, ইঞ্জিনিয়ার নোমান আহমেদী প্রমুখ।

রেজাউল করিম বলেন, ‘দীর্ঘ ১৫ বছর আওয়ামী শাসনে অপশাসন-দুঃশাসনের মাধ্যমে জনগণের ওপর যে জুলুম হয়েছে, ছাত্র-ঐক্যের বিপ্লবী প্রতিরোধের মুখে তার পরিণতি দেখতে হয়েছে তাদের। আজ যারা আবার ক্ষমতার দিবাস্বপ্ন দেখছে, তারা যদি শিক্ষা না নেয়, তাহলে ১৫ মাসও টিকতে পারবে না।’

তিনি অপরাধ দমনে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ‘যদি না পারেন, দায়িত্ব ছেড়ে দিন। বিপ্লবীরা নতুন গণবান্ধব প্রশাসন গড়ে তুলবে, যারা খুনি-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’

শেষে তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পাথর বাহিনী, হেলমেট বাহিনী ও সকল অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত