সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: সেন্টমার্টিনে পরিবেশবান্ধব প্রকল্প শুরু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পরিবেশ রক্ষায় সেন্টমার্টিন দ্বীপে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং খাবার পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। নতুন এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দ্বীপের পরিবেশ দূষণ কমে আসবে, জীববৈচিত্র্য সুরক্ষিত থাকবে এবং বাসিন্দাদের জীবনমান উন্নত হবে।

প্রতিদিন সেন্টমার্টিনে প্রায় চার টন বর্জ্য তৈরি হয়। এর মধ্যে দুই টন মানববর্জ্য ও দুই টন কঠিন বর্জ্য। পর্যটন মৌসুমে এ পরিমাণ আরও বৃদ্ধি পায়। এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হবে প্লাজমা রিয়েক্টর প্রযুক্তি। এটি পরিবেশবান্ধব এবং দেশের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করবে।

বাসিন্দা ও পর্যটকদের জন্য পানি সরবরাহে বিশেষ ডিজিটাল কার্ড ব্যবস্থা চালু করা হবে। এই কার্ড ব্যবহার করে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী রেইন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার ও সারফেস ওয়াটার থেকে পরিশোধিত পানি সংগ্রহ করতে পারবেন।

প্রকল্পের অংশ হিসেবে আন্তর্জাতিক মানের পাবলিক টয়লেট, পরিবেশবান্ধব অপারেশন বিল্ডিং এবং বর্জ্য পরীক্ষার জন্য বিশেষ ল্যাব তৈরি করা হবে। ইট, সিমেন্ট ও লোহার রড ছাড়াই এসব অবকাঠামো নির্মাণ করা হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) প্রকল্পটিকে পরিবেশ রক্ষায় যুগান্তকারী উদ্যোগ বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, এটি শুধু দ্বীপের পরিবেশ সংরক্ষণে নয়, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পটি আগামী জুন মাসে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেছে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সেন্টমার্টিনের পরিবেশ উন্নয়নে এ প্রকল্পের সফল বাস্তবায়ন দ্বীপটিকে টেকসই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।

এই প্রকল্প সেন্টমার্টিনের মানুষের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং পরিবেশবান্ধব উন্নয়নের মাইলফলক হয়ে থাকবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত