সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিল ইসলামী আন্দোলন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা দেশের নতুন নাম রাখতে চায় “পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ”।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই প্রস্তাব তুলে ধরে দলটি। সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে প্রস্তাব তুলে দেন দলটির শীর্ষ নেতারা।

ইসলামী আন্দোলন জানায়, কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে তারা ১৩০টিতে একমত, ২৫টিতে দ্বিমত ও ১১টিতে আংশিক একমত। তারা ৪১টি নতুন ও ৪টি মৌলিক প্রস্তাবও দিয়েছে।

প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, আত্মশুদ্ধি ছাড়া সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব সম্ভব নয়। এজন্য সব পর্যায়ে জবাবদিহিতা প্রয়োজন— আল্লাহ, বিবেক, জনগণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

দুর্নীতি, দুঃশাসন ও অপরাধ বন্ধে শরিয়াহ আইন কার্যকর হতে পারে বলেও জানান তিনি। পাশাপাশি সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের সরাসরি ভোটের দাবিও জানায় দলটি।

বাংলাদেশকে “জনকল্যাণমূলক রাষ্ট্র” হিসেবে দেখতে চায় দলটি। তাই নতুন নামের প্রস্তাব।

এদিকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, সংস্কার প্রক্রিয়া নিয়ে ধারাবাহিক সংলাপ চলছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে চায় কমিশন। এখন পর্যন্ত ৩২টি রাজনৈতিক দল মতামত দিয়েছে।

জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে আরও আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নাম পরিবর্তনের প্রস্তাব দিল ইসলামী আন্দোলন

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা দেশের নতুন নাম রাখতে চায় “পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ”।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই প্রস্তাব তুলে ধরে দলটি। সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে প্রস্তাব তুলে দেন দলটির শীর্ষ নেতারা।

ইসলামী আন্দোলন জানায়, কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে তারা ১৩০টিতে একমত, ২৫টিতে দ্বিমত ও ১১টিতে আংশিক একমত। তারা ৪১টি নতুন ও ৪টি মৌলিক প্রস্তাবও দিয়েছে।

প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, আত্মশুদ্ধি ছাড়া সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব সম্ভব নয়। এজন্য সব পর্যায়ে জবাবদিহিতা প্রয়োজন— আল্লাহ, বিবেক, জনগণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

দুর্নীতি, দুঃশাসন ও অপরাধ বন্ধে শরিয়াহ আইন কার্যকর হতে পারে বলেও জানান তিনি। পাশাপাশি সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের সরাসরি ভোটের দাবিও জানায় দলটি।

বাংলাদেশকে “জনকল্যাণমূলক রাষ্ট্র” হিসেবে দেখতে চায় দলটি। তাই নতুন নামের প্রস্তাব।

এদিকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, সংস্কার প্রক্রিয়া নিয়ে ধারাবাহিক সংলাপ চলছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে চায় কমিশন। এখন পর্যন্ত ৩২টি রাজনৈতিক দল মতামত দিয়েছে।

জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে আরও আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত