সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস মরণব্যাধি ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার পর ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। এর অংশ হিসেবে তিনি বাংলাদেশেও আসতে চান বলে জানা গিয়েছে।

ব্রিটিশ আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মিরর-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশের তিন দেশ—বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন। রাজা চার্লসের শারীরিক অবস্থার উন্নতির কারণে এই সফর শিগগিরই হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্যানসার থেকে সেরে ওঠা রাজা চার্লসের জন্য এই সফর একটি বড় মাইলফলক। এই সফর ব্রেক্সিট-পরবর্তী বিশ্বের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত হয়নি। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে।

গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা চার্লস সব ধরনের সফর স্থগিত করেছিলেন। এবার ভারতীয় উপমহাদেশ সফরের মাধ্যমে তিনি পুনরায় আন্তর্জাতিক সফর শুরু করতে যাচ্ছেন।

২০০৬ সালে ক্যামিলাকে সঙ্গে নিয়ে তৃতীয় চার্লস পাকিস্তান সফর করেছিলেন। সেই সফরে তিনি উল্লেখ করেছিলেন, “আপনাদের কাছে পৌঁছাতে আমার প্রায় ৫৮ বছর লেগেছে, তবে চেষ্টার অভাব ছিল না।”

এবারের সফরে রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্রিটেনের অবস্থান আরও জোরদার করার লক্ষ্য রয়েছে। তবে বিশেষ করে ভারত সফর নিয়ে কিছু কূটনৈতিক জটিলতাও রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কের প্রভাব এই সফরে কতটা পড়বে, তা নিয়ে আলোচনা চলছে।

সফরটি সফল হলে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের দেশগুলোর সঙ্গে ব্রিটেনের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত