সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বানিজ্যমেলার শেষ দিনে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণায় দর্শনার্থীদের ঢল নেমেছে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদকঃ   পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমতে শুরু করে। মাসব্যাপী এই মেলার শেষ দিনে মূল্যছাড়ের ঘোষণায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল তুঙ্গে।

গৃহস্থালি পণ্য, ইলেকট্রনিকস, পোশাক ও খাবারের স্টলগুলোতে বিশেষ মূল্যছাড়ের কারণে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্টলগুলোতে বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে দর-কষাকষির দৃশ্য ছিল স্পষ্ট। একজন ক্রেতা জানান, “শেষ দিন হওয়ায় বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড় পাচ্ছি। তবে প্রবেশ ও বের হওয়ার সময় অনেক ভিড় ছিল।”

টাঙ্গাইল তাঁতের শাড়ি স্টলের বিক্রয়কর্মী আক্তার বলেন, “আজ শেষ দিন হওয়ায় বিক্রি ভালো। তবে শৈত্যপ্রবাহের কারণে শুরুতে ক্রেতার উপস্থিতি কম ছিল।” ভিশন প্যাভিলিয়নের ব্যবস্থাপক বলেন, “সব পণ্যে ২০ শতাংশ ছাড় দিয়েছি। বেচাকেনা ভালো হলেও আরও ভালো হতে পারতো।”

এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, এবারের মেলায় ৩৪৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকংসহ বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান ছিল মেলায়। তবে অনেক দর্শনার্থী বিদেশি স্টলের সংখ্যা আরও বাড়ানোর দাবি করেন।

 

মেলা প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার পথে দীর্ঘ সারি দেখা যায়। যাদের নিজস্ব বাহন নেই, তারা পরিবহন সংকটে পড়েন। সিএনজিচালিত অটোরিকশা চালকেরা দেড় থেকে দ্বিগুণ ভাড়া হাঁকেন। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় যানবাহন গ্রহণ করেন, আবার কেউ মূল সড়ক পর্যন্ত হেঁটে যান।

মেলার সমাপ্তি ও দর্শনার্থীদের অনুভূতি।

বিকেল ৪টায় আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার কথা থাকলেও রাত ১০টা পর্যন্ত মেলা চালু থাকবে। একজন দর্শনার্থী বলেন, “আগারগাঁওয়ে মেলার পরিবেশ অন্যরকম ছিল। তবে পূর্বাচলের মেলাও ভালো। বিদেশি স্টল বাড়ানো গেলে আরও ভালো হত।”

গত ১ জানুয়ারি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমেলার উদ্বোধন করেন। এবারের আসর ছিল সফল ও ক্রেতা-বিক্রেতাদের জন্য লাভজনক।

– রিপোর্ট: হোসেন আল আজাদ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত