সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বিএনপিও চলছে আওয়ামী লীগের টাকায়,হাসনাত আব্দুল্লার বিস্ফোরক মন্তব্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপি—বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, শুধু আওয়ামী লীগেরই নয়, বিএনপির রাজনীতিও এখন চলছে আওয়ামী লীগের অর্থায়নে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় কুমিল্লায় এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি বলেন, আমরা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের টাকার জোর এখনো রয়ে গেছে। এই টাকাই আজ বিএনপির নেতাদের রাজনীতি চালানোর রসদ জোগাচ্ছে।

তিনি কুমিল্লার উদাহরণ টেনে বলেন, এখানে এমন অনেক উপজেলা আছে, যেখানে সব দলের রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগের অর্থের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। বিএনপির নেতাদের বলছি—আমরা শত্রু নই, বরং আপনাদের সঠিক বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ সরাসরি প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়েও। তার কথায়, ‘যারা খুনে জড়িত, তারা বারবার জামিনে মুক্তি পাচ্ছে। বিচারকেরা কেন তাদের জামিন দিচ্ছেন? এর পেছনে কারা আছে, সেটা জাতির সামনে তুলে ধরুন। আপনি বলছেন আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না—তবে সেই বাধাগুলো প্রকাশ্যে আনুন।

তিনি আরো যোগ করেন, ‘আজও শহীদদের ঘরের সামনে ঘুরছে খুনিরা। এটা শুধু সরকারের ব্যর্থতা নয়, বরং আপনারও ব্যর্থতা। জানুয়ারিতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল, এখন মে মাস চলছে, এখনো সেটা হয়নি। বিচারের দাবি ছিল আমাদের সংস্কারের প্রথম ধাপ—সেটা কোথায়?

আসন্ন নির্বাচন ও সংস্কার নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা শুধু নির্বাচন চাই না, আমরা চাই সুশাসনের সংস্কার। এই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমেই হবে পরবর্তী নির্বাচন।

দেশের ওপর বিদেশি আধিপত্য প্রসঙ্গেও তিনি হুঁশিয়ারি দেন। বলেন, ‘আমরা মানবিক করিডরের নামে কোনো ষড়যন্ত্র চাই না। ভারতের, পিণ্ডির কিংবা মার্কিন আধিপত্যে নয়—এই দেশ চলবে জনগণের ইচ্ছায়। পরাশক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

১৪ দলের বিষয়েও তিনি অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান দাবি করেন। বলেন, ‘আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু এখনও আহতদের পুনর্বাসন হয়নি, কর্মসংস্থান হয়নি, বিচারে অগ্রগতি নেই। আমরা আন্দোলনে না নামা পর্যন্ত কোনো পদক্ষেপই দেখা যায় না।

এই ‘জুলাই সমাবেশ’-এ আরও উপস্থিত ছিলেন বিএনপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত