সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের গভীর রহস্য খুঁজে বের করতেই হবেঃ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দৃঢ় ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদকঃ ২০০৯ সালের ভয়াল ফেব্রুয়ারিতে বাংলার হৃদয়ে যে রক্তাক্ত ক্ষত সৃষ্টি হয়েছিল, তা আজও শুকায়নি। সেই বিভীষিকাময় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন যেন হয়ে উঠেছে এক জাতিগত দায়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ আবারও জোরালো আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘পিলখানা ট্র্যাজেডি’।

বুধবার (১৬ এপ্রিল) এই ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত দৃঢ় ও আবেগঘন কণ্ঠে বলেন, “নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এ ঘটনা তদন্তে সফল হতেই হবে। পুরো জাতি তাদের দিকে তাকিয়ে রয়েছে।”

তিনি জানান, সরকার তদন্তে কোনো ধরনের গাফিলতি রাখতে চায় না। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তাও গ্রহণ করা হবে।

১৬ বছর পেরিয়ে এখনও রহস্য দানা বেঁধে আছে, তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন,
“ঘটনার ১৬ বছর পার হয়ে যাওয়ায় প্রমাণ ও সাক্ষীর সংকট দেখা দিয়েছে। অভিযুক্তদের অনেকেই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের চিহ্নিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় কাজ চলছে।”

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ড ছিল ‘পরিকল্পিত’। তৎকালীন বিডিআর মহাপরিচালককে হত্যার পর ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে অন্য অফিসারদের হত্যা করা হয়।

কমিশন তদন্ত করছে এই হত্যাকাণ্ডের ‘প্যাটার্ন’, বিদেশি সংশ্লিষ্টতা এবং অপারেশনের ধরন নিয়েও।

গোয়েন্দা ব্যর্থতা ও রাজনৈতিক প্রশ্ন?

কমিশনের অন্যতম সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন

এমন জঘন্য হত্যাকাণ্ডের পরও কেউ দায় নিচ্ছে না, কাউকে দায়ীও করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী ও রাজনৈতিক ব্যর্থতা।”

তদন্ত কমিশনের অন্যান্য সদস্যরাও একমত যে, পিলখানার ভিতরকার ঘটনাপ্রবাহ ও বাইরের যোগাযোগ—এই দুইয়ের সমন্বিত তদন্ত ছাড়া সত্য উদঘাটন সম্ভব নয়।

আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া ও প্রভাব…

এই হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের সামরিক ইতিহাসে নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও নজিরবিহীন। জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবরই এই ঘটনার স্বচ্ছ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে।

পিলখানার সেই ভয়াল হত্যাকাণ্ড যেন এক গভীর চক্রান্তের ছায়া। কে বা কারা ছিল মূল চালক? বিদেশি ষড়যন্ত্র, অভ্যন্তরীণ বিভক্তি, নাকি নেতৃত্বের দুর্বলতা?—এই প্রশ্নগুলোর উত্তর জানতেই চায় পুরো জাতি।

এবার সময় এসেছে মুখোশ উন্মোচনের।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত