সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও কমেছে সোনার দাম, দেশে ভরি কত?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু সোনার দামে আবারও উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববাজারে স্পট সোনার দাম কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৫ ডলার ৬২ সেন্টে, যা আগের দিনের তুলনায় প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ কম। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস বাজারেও সমান হারে দরপতন হয়ে প্রতি আউন্স সোনার দাম নেমেছে ৪ হাজার ৪৪৪ ডলার ৪০ সেন্টে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহ আগেই সোনা ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছিল। গত ২৯ ডিসেম্বর প্রতি আউন্স সোনার মূল্য উঠেছিল ৪ হাজার ৫৪৯ ডলার ছাড়িয়ে। সেখান থেকে এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১১০ ডলার কমেছে এই ধাতুটির দাম।

বিশেষজ্ঞদের মতে, ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই মূলত সোনার দামে চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। এদিন আন্তর্জাতিক বাজারে রূপার দাম এক ধাক্কায় ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স নেমে আসে ৭৬ ডলার ৮ সেন্টে। কিছুদিন আগেই রূপার দাম ছিল ৮৩ ডলারের বেশি।
বিশ্ববাজারের এই দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও।

বৃহস্পতিবার থেকে স্থানীয় বাজারে নতুন দরে সোনা বিক্রি শুরু হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকায়।
এছাড়া ১৮ ক্যারেটের সোনার ভরি প্রতি দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায়।

বাজার সংশ্লিষ্টদের ধারণা, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে দেশের বাজারেও আগামী দিনে সোনার দামে আরও ওঠানামা দেখা যেতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত