সর্বশেষ
ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে ট্রাম্পের বড় পরাজয়, যুদ্ধ বন্ধে নিজের দলেই ভাঙন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়

ভারতের পুশইন কার্যক্রম সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক: বিজিবি ডিজি আশরাফুজ্জামান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক রোহিঙ্গা ও বাংলাদেশি পুশইনের ঘটনাকে ‘সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক’ বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ভারত বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে পুশইন করছে। বিজিবির তথ্যমতে, ৭ ও ৮ মে দুই দিনে ২০২ জনকে সীমান্তে ফেলে যায় বিএসএফ। এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা, যাদের কেউ কেউ জাতিসংঘ শরণার্থী সংস্থা (UNHCR) কর্তৃক ভারতে নিবন্ধিত শরণার্থী।

ডিজি বলেন, “আমরা পাঁচজন এমন রোহিঙ্গা পেয়েছি যাদের কাছে ভারতের UNHCR আইডি কার্ড রয়েছে। তাদের নিজেদের দেশে ফিরিয়ে না দিয়ে ভারত বাংলাদেশে ঠেলে দিয়েছে, যা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের শামিল।” তিনি আরও জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের প্রতি কূটনৈতিক প্রতিবাদ জানানো হচ্ছে।

ভারত এই অভিযোগ অস্বীকার করছে। বিএসএফের দাবি, এসব লোক নিজেরাই ফিরে এসেছে। তবে বিজিবি ডিজি স্পষ্ট করে বলেন, “আমরা এটা মানছি না। আমরা পতাকা বৈঠক করে প্রতিবাদ লিপি দিয়েছি এবং এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছি।”

তিনি আরও জানান, বর্তমানে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং সীমান্তবর্তী দুর্গম অঞ্চলগুলো বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। ডিজি আশঙ্কা প্রকাশ করেন, আরও ২০০-৩০০ জন শরণার্থী সীমান্তে পুশইনের অপেক্ষায় রয়েছে।

সুন্দরবনের মান্দারবাড়িয়া চর অঞ্চলে ৭৮ জনকে একটি জাহাজ থেকে ফেলে যাওয়ার ঘটনাও তুলে ধরেন ডিজি। এদের উদ্ধার করে নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ সমস্ত কর্মকাণ্ডকে আন্তর্জাতিক মহলের নজরে আনার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক, যাতে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের এমন প্রবণতা বন্ধ হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত