সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ টন বিস্ফোরক দেশে প্রবেশ, পেছনের কারণ কী?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ভারত থেকে আটটি ট্রাক বোঝাই করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য দেশে প্রবেশ করেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে এসব বিস্ফোরক বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়। আমদানিকৃত বিস্ফোরকের মোট পরিমাণ প্রায় ১২৫ মেট্রিক টন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরক দ্রব্যের এই বড় চালানটি কোনো সামরিক বা নিরাপত্তাজনিত কারণে নয়; বরং এটি ব্যবহার করা হবে শিল্প খাতে। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি এলাকায় পাথর উত্তোলন ও খনন কার্যক্রম পরিচালনার জন্য সরকারি অনুমোদনের মাধ্যমে এই বিস্ফোরক আমদানি করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডই চালানটির আমদানিকারক।

বিস্ফোরক সরবরাহ করেছে ভারতের ‘সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বেনাপোল স্থলবন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিস্ফোরক দ্রব্য সরকারি নিয়মনীতি ও প্রয়োজনীয় অনুমোদনের আওতায় আমদানি করা হয়েছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং জনসাধারণের আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি।

এদিকে বেনাপোল স্থলবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রাকগুলো বর্তমানে বন্দরের নির্ধারিত ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিস্ফোরকগুলো দ্রুত দিনাজপুরের মধ্যপাড়া খনি প্রকল্পে পাঠানো হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্প উৎপাদন সচল রাখতে এ ধরনের আমদানি নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে পরিমাণ বেশি হওয়ায় বিষয়টি নিয়ে জনমনে আলোচনার সৃষ্টি হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত