সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

ভিপি সাদিক কায়েমকে তারেক রহমানের পরামর্শ: বাংলাদেশ ও জুলাই বিপ্লব প্রশ্নে ঐক্যের আহ্বান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বৈঠক শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, দেশের ছাত্রসমাজ ও চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে তারেক রহমান তাদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ডাকসু প্রতিনিধি দল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।

ভিপি সাদিক কায়েম জানান, বৈঠকে তারেক রহমান বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তিনি জোর দেন।

তারেক রহমানের বক্তব্য তুলে ধরে সাদিক কায়েম বলেন, রাজনীতিতে মতভিন্নতা ও বিভাজন গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ডাকসু ভিপি আরও বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনের সুযোগ নিয়ে দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও বৈঠকে সতর্ক করা হয়। এ অবস্থায় জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সাদিক কায়েম বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশের মাটি ও মানুষের পক্ষে ‘বাংলাদেশপন্থি’ রাজনীতি জোরদার করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আগামী দিনের প্রধান লক্ষ্য।

এছাড়া, বিগত ১৬ বছর তরুণ প্রজন্মের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত