সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ভূখণ্ড হারানোর শঙ্কায় ফিলিস্তিনিরা, পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের বিতর্কিত প্রস্তাব অনুমোদন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগে পড়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েল সরকার পশ্চিম তীরসংক্রান্ত একটি বিতর্কিত প্রস্তাব অনুমোদন দেওয়ায় অঞ্চলটিতে ভূমি দখল ও বসতি সম্প্রসারণ আরও সহজ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, ইসরায়েল সরকারের নিরাপত্তা মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলিদের জন্য জমি কেনা সহজ হবে এবং সেখানকার প্রশাসনিক কিছু ক্ষমতা ইসরায়েলি বেসামরিক কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের সুযোগ তৈরি হবে।

সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণকে আরও দ্রুতগতিতে এগিয়ে নেবে, যা ফিলিস্তিনিদের ভূখণ্ড ক্রমশ সংকুচিত করে দেবে। তারা বলছেন, এটি কার্যত দখলদারিত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আরেকটি ধাপ।

এই উদ্যোগের কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক আরব দেশ। একই সঙ্গে জার্মানিও এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং বাস্তবে অধিগ্রহণের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার শামিল।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এই সিদ্ধান্ত নাগরিক ও সম্পত্তি আইনের ক্ষেত্রে একটি প্রশাসনিক ব্যবস্থা মাত্র। তাদের ভাষ্য অনুযায়ী, ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় শৃঙ্খলা আনা এবং আইনি বিরোধ নিষ্পত্তিকে আরও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং ফিলিস্তিন সংকট নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত