সর্বশেষ
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু, প্রথম চালানেই ৫০ কোটি ডলারের বাণিজ্য ট্রাম্পের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তা বিক্রির প্রক্রিয়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটি থেকে আনা প্রথম চালানের তেল বিক্রি করে প্রায় ৫০ কোটি ডলার আয় করেছে মার্কিন প্রশাসন। এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক এক সেনা অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর দেশটির জ্বালানি খাত কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়। এরপরই ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল আনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গত ৭ জানুয়ারি ট্রাম্প জানান, প্রাথমিকভাবে ভেনেজুয়েলা থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে। ওই চালানের তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে প্রায় ৫০ কোটি ডলার আয় করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। মার্কিন প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করা হবে।

তেল বিক্রির পাশাপাশি ভেনেজুয়েলার জ্বালানি খাতে বড় অঙ্কের বিনিয়োগ আনারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, শিগগিরই ভেনেজুয়েলার তেল খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ আসবে।

তবে বাস্তবতায় সেই প্রত্যাশা পূরণে অনিশ্চয়তার কথাই শোনা যাচ্ছে। বেশ কয়েকটি বড় মার্কিন তেল কোম্পানি জানিয়েছে, বর্তমান রাজনৈতিক ও আইনগত পরিস্থিতিতে ভেনেজুয়েলায় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। পর্যাপ্ত আইনগত কাঠামো ও ব্যবসায়িক নিশ্চয়তা না থাকলে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া কঠিন বলেও মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল মজুতকারী দেশগুলোর একটি। বিপুল মজুত থাকা সত্ত্বেও দেশটির দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে কম। পাশাপাশি ভেনেজুয়েলার তেল ভারী ও ঘন হওয়ায় তা উত্তোলন ও পরিশোধনে বাড়তি প্রযুক্তি ও ব্যয় প্রয়োজন হয়।
সব মিলিয়ে, ভেনেজুয়েলার তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত