সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের কোর্টে তোলা হলো

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) তাকে নিউইয়র্কের কারাগার থেকে কোর্টে আনা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত একটি ফেডারেল আদালত ভবনে নেওয়া হয়। সেখানে আদালতের কার্যক্রমে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর আনুষ্ঠানিক তালিকা পাঠ করার কথা রয়েছে।

এর আগে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তত্ত্বাবধানে মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে বের করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তায় ম্যানহাটনের আদালতে স্থানান্তর করা হয়। স্থানীয় সময় দুপুরের দিকে তাকে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক বিচারকের সামনে হাজির করার সূচি নির্ধারিত ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আদালত প্রাঙ্গণে পৌঁছানোর সময় মাদুরোর সঙ্গে এক নারী ছিলেন, যাকে তার স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। এ সময় তাদের চারপাশে একাধিক ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এর সশস্ত্র সদস্য অবস্থান করছিলেন। দুজনের পরনেই কারাবন্দিদের ব্যবহৃত পোশাক দেখা যায়। মাদুরোকে নামার সময় কিছুটা খুঁড়িয়ে হাঁটতেও দেখা গেছে।

খবরে আরও বলা হয়েছে, আদালতে নেওয়ার আগে হাতকড়া পরানো অবস্থায় তাকে প্রথমে একটি হেলিকপ্টারে তোলা হয়। পরে হেলিকপ্টার থেকে নামিয়ে তাকে একটি সাঁজোয়া যানবাহনে স্থানান্তর করা হয়।

ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মাদুরোর আদালতে হাজিরা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি ঘিরে বিশ্ব রাজনীতিতে এর প্রভাব নিয়ে পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত