
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের মনপুরা উপজেলায় শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতায় পুরো দ্বীপের বসতবাড়ি, মসজিদ, স্কুল ও হাসপাতালসহ বিভিন্ন দালান-কোঠা কেঁপে ওঠে।
হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ বলেন, ফজরের নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে, যা মুসল্লিরা স্পষ্টভাবে অনুভব করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার মনপুরা উপকূলে কম্পন অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে সংঘটিত ৩.৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবেও ভোলার মনপুরা এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।





























