সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মাত্র ৫০ দিনে হাফেজ হলেন ১০ বছরের আব্দুর রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বগুড়ার সোনাতলা উপজেলায় মাত্র ৫০ দিনের মধ্যে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছরের শিশু আব্দুর রহমান। অল্প বয়সে এমন কৃতিত্ব এলাকায় প্রশংসা ও আনন্দের আবহ সৃষ্টি করেছে।

আব্দুর রহমান সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের বাসিন্দা সাজু বেপারীর সন্তান। সে সোনাতলা পৌর এলাকার কানুপুরে অবস্থিত জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার নিয়মিত শিক্ষার্থী।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান অত্যন্ত নিষ্ঠা, অধ্যবসায় ও নিয়মিত তত্ত্বাবধানে মাত্র ৫০ দিনের মধ্যেই সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করে। তার এই সাফল্য শিক্ষক ও এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

এ উপলক্ষে রোববার মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আব্দুর রহমানকে পাগড়ি পরিয়ে দেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যক্ষ নজবুল হকের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী।

অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং হাফেজ আব্দুর রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাশেমীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট এটিএম জিল্লুর হক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বী, ঢাকার পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা মুফতি নুরুল আলম, শামসুদ্দোহা, ইসমাইল হোসেন, আনোয়ার শেখ, আল রিয়াদ, আলহাজ মাওলানা রিয়াদ হাসানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আব্দুর রহমানের বাবা সাজু বেপারী বলেন, আমার ছেলের এই অর্জন একমাত্র আল্লাহর অশেষ রহমত। আমরা কৃতজ্ঞ এবং চাই সে যেন ভবিষ্যতে দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করতে পারে।

অল্প বয়সে আব্দুর রহমানের এই সাফল্য ধর্মীয় শিক্ষায় মনোযোগ ও অধ্যবসায়ের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত