সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিউ ইয়ার, নিউ মিশন স্লোগানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মহা সম্মেলন’ নতুন দিগন্তের শুভ সূচনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

টাইমস নিউজ ডেস্ক: সাবিত ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় আয়োজিত ‘নিউ ইয়ার,নিউ মিশন’ স্লোগানে ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মহা সম্মেলন।

আজ শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হলো ‘নিউ ইয়ার, নিউ মিশন’ শীর্ষক আন্তর্জাতিক এ সম্মেলন। দেশ-বিদেশের খ্যাতিমান ব্যবসায়ী, উদ্যোক্তা, এবং পেশাজীবীদের উপস্থিতি এই আয়োজনকে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মঞ্চে পরিণত করে।

এই সম্মেলনটির মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের আন্তর্জাতিক ব্যবসার জন্য প্রস্তুত করা। আয়োজক প্রতিষ্ঠান সাবিত ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মেলন নতুন দিকনির্দেশনা প্রদান এবং ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তাদের বৈশ্বিক মানের ব্যবসায়িক জগতে প্রবেশাধিকার নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সালেহ আল হাবিব। তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে কথা বলেন। পাশাপাশি, তিনি সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য সম্ভাব্য নতুন বাজার ও সুযোগ নিয়ে বিশদ আলোচনা করেন।

এদিকে সম্মেলনের আরেকটি মহখ গুরুত্বপূর্ণ অংশ ছিল ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট নিয়ে মাইন্ড ট্রেনিং সেশন। এটি পরিচালনা করেন সাবিত ইন্টারন্যাশনালের পরিচালক সাবিত রায়হান। তিনি উপস্থিত উদ্যোক্তাদের আন্তর্জাতিক মানের ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন।

এই সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল দুই হাজারেরও বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবী। অনলাইনে নিবন্ধন করেছিলেন আরও ১০ হাজারের বেশি উদ্যোক্তা। তারা সবাই এ সম্মেলনকে নিজেদের ব্যবসায়িক ভবিষ্যৎ গড়ে তোলার একটি চমৎকার সুযোগ হিসেবে দেখছেন।

আজকের এ সম্মেলনে আলোচিত বিষয়গুলো ছিল।

1. বাংলাদেশ ও সৌদি আরবের বাণিজ্যিক সমস্যার সমাধান।

2. নতুন বাজার ও উদ্যোগ তৈরির কৌশল।

3. দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।

4. বিশ্বমানের ব্যবসা পরিচালনায় দক্ষতা অর্জনের উপায়।

সম্মেলনে আগত উপস্থিত উদ্যোক্তারা জানান, এই ধরনের আয়োজন শুধু তাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন সংযোগ তৈরিতেও সহায়তা করছে। একজন অংশগ্রহণকারী উদ্যোক্তা বলেন, “এটি আমাদের জন্য দিগন্ত উন্মোচনের একটি মাইলফলক। নতুন বছর শুরু করার এটি একটি চমৎকার উদাহরণ।”

‘নিউ ইয়ার, নিউ মিশন’ সম্মেলন কেবল একটি আয়োজন নয়; এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের এক অনন্য প্রচেষ্টা। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সম্মেলন বাংলাদেশের উদ্যোক্তাদের বিশ্বব্যাপী ব্যবসায়িক খ্যাতি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত