সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

যুদ্ধবিরতির পর ঘরে ফেরা মানুষ আবার রাস্তায়, ধ্বংসস্তূপে পরিণত রাফা শহর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণ প্রান্তে অবস্থিত যুদ্ধবিধ্বস্ত শহর রাফায় ফের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মাত্র দুই মাস আগেই যুদ্ধবিরতির সুবাদে ঘরে ফেরা বাসিন্দারা আবারও গৃহহীন হয়ে পড়েছেন। নতুন করে রাফা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী, আর এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় রাফায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯৭ জন। রাফা থেকে পালিয়ে খান ইউনিসে আশ্রয় নেয়া এক বাসিন্দা বলেন, “রাফা শেষ হয়ে গেছে। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই।”

আহত ও বেঁচে যাওয়া অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘুমিয়ে থাকা অবস্থাতেই বোমা বর্ষণ চলছে। তাঁবুতে আশ্রয় নেয়া মানুষগুলোর জন্য নেই নিরাপত্তা, নেই খাবার, নেই চিকিৎসা।

যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়ে গেলেও নতুন করে কোনো শান্তিচুক্তি হয়নি। এর মধ্যেই ইসরায়েল গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে আগের তুলনায় আরও ভয়াবহ রূপ নিচ্ছে গাজার মানবিক সঙ্কট।

বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় গাজাবাসীদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা আরও প্রকট হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলের আহ্বান সত্ত্বেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত