সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব বললেন সাকিব” সাকিবকে রক্ত খেকোর অনুসারী আখ্যা দিয়ে সমালোচনার ঝড়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: মাত্র ছয় মাসের রাজনৈতিক যাত্রা, তাতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি, হত্যা মামলা, দুর্নীতির অভিযোগ—সব মিলিয়ে এক অস্বস্তিকর সময় পার করছেন তিনি। তবে এতকিছুর পরও নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন সাকিব।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “রাজনীতিতে আসা আমার ভুল ছিল না। এখন যদি আবার নির্বাচনে দাঁড়াই, তাহলে আমি-ই জিতব।”

তিনি দাবি করেন, রাজনীতিতে যোগ দেওয়া যেকোনো নাগরিকের অধিকার এবং একজন খেলোয়াড় বা পেশাজীবীর সেই অধিকার অস্বীকার করার কোনো সুযোগ নেই। “আমি মাগুরার মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম, সেই চেষ্টাই করেছি,” বলেন সাকিব।

সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি মাত্র তিন দিন মাগুরায় ছিলেন এবং বাকিটা সময় ক্রিকেট ও বিদেশ সফরে কাটিয়েছেন। ফলে রাজনৈতিকভাবে সরাসরি সম্পৃক্ত হওয়ার সময়ই পাননি বলে জানান তিনি।

তবে অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরার বিতর্কিত ছবি, সম্পত্তি ক্রোক, দুর্নীতির অভিযোগ ও সদ্য সমাপ্ত নির্বাচনের পরিস্থিতি তাঁকে ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে নিজের বিশ্বাসে অটল সাকিব বলেন, “যারা সমালোচনা করছে, তারা আমার এলাকার ভোটার নয়। আমি বিশ্বাস করি, আজ আবার নির্বাচন হলে মাগুরার মানুষ আমাকেই ভোট দেবে।”

সাকিবের ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাজনীতি না করে ক্রিকেটে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন এবং তিনি সেটাই অনুসরণ করেছেন। “আমি খুব সহজেই ক্রিকেট ছাড়তে পারতাম। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ইচ্ছা ও ভবিষ্যতে মানুষের জন্য ভালো কিছু করার লক্ষ্য ছিল আমার,বলেন সাকিব।

বিশ্লেষকদের মতে, রাজনীতিতে হঠাৎ প্রবেশ এবং দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ সাকিবের ভাবমূর্তিতে বড়সড় প্রভাব ফেলেছে। তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে।

এদিকে সাকিবের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা, স্বাধীন নামে একজন ফেসবুক ব্যবহারকারী বলেছেন রক্ত খেকো শেখ হাসিনা যেমন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত নন, ঠিক তেমনি তার অনুসারী সাকিব আল হাসানও তার নির্বোধ জ্ঞানহীন ভুল সিদ্ধান্তের অনুতপ্ত নন। কেউ কেউ আবার সাকিবের পক্ষ নিয়ে বলেছেন সাকিব তার ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। তবে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী বলেছেন সাকিব কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিষয়ে এখনো পর্যন্ত বিন্দুমাত্রও অনুতপ্ত নন! টাকার লোভ এবং ক্ষমতার লোভ সাকিবকে মা/নুষত্বহীন করে ফেলেছে।

#ShakibPolitics #BangladeshPolitics #Election2025 #Magura #ShakibAlHasan #TimesNews #PoliticalControversy #CricketAndPolitics #LeadershipCrisis

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত