সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রাজাকারের বাচ্চা তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো, গণ’হ’ত্যার আসামি হয়েও পুলিশকে এমন ভয়ঙ্কর হুমকি ইনু-শাজাহানের! সমালোচনার ঝড়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অশোভন ও চৌদ্দগুষ্টি সহ খেয়ে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এবং জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে।

রোববার (২০ এপ্রিল) ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া পথে এবং হাজতখানায় প্রবেশের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে “রাজাকারের বাচ্চা তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো”—এমন ভাষায় হুমকি দেওয়া হয়েছে বলে আদালতকে অবহিত করেন উপস্থিত পুলিশ সদস্যরা।

একজন পুলিশ সদস্য আদালতে জানান, “প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তারা আমাদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেয় এবং বলে, তোদের দেখে নেবো।” আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, “হাসানুল হক ইনু বলেছে—তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে তারা আবার মিটিং করে আমাদের হুমকি দেয়।”

ঘটনার সময় শাজাহান খান আদালতে হ্যান্ডকাফ দেখিয়ে বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে—এটা অত্যন্ত অপমানজনক।” তার আইনজীবী বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করলে বিচারক উপস্থিত পুলিশ সদস্যদের ডেকে ঘটনার বিস্তারিত জানতে চান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হ্যান্ডকাফ পরানো এবং অন্যান্য প্রক্রিয়া পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী করা হয়।

এদিকে কাঠগড়ায় থাকা ইনু, শাজাহান খান, কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন—এই অভিযোগ অস্বীকার করেন।

বিচারক বলেন, “যদি কোনো আসামি আদালতে উচ্ছৃঙ্খল আচরণ করে, তাহলে পুলিশ যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে পুলিশ যেন বাড়াবাড়ি না করে, সেটাও দেখতে হবে।”

এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। একজন সাবেক মন্ত্রীর এমন বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন পাঠক লিখেছেন, গ’ণহত্যার আসামী হয়েও আওয়ামী লীগের এসব নির্লজ্জ বেহায়া নেতারা কিভাবে পুলিশ সদস্যের কারাগারের মধ্যেই এমন হুমকি দিতে পারে সেটা বাংলাদেশের বিচারব্যবস্থার জন্য লজ্জার ইতিহাস হয়ে থাকবে। তার এমন কমেন্টের রিপ্লাই এ আরেকজন লিখেছেন পৃথিবীর ইতিহাসে যদি কোন নির্লজ্জ বেহায়া রাজনৈতিক দল থেকে থাকে এটা একমাত্র আওয়ামী লীগ। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা বোধও নেই। যার লজ্জা নেই তার ঈমানও নেই, এভাবেই তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নেটিজেনরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত