সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

শেখ হাসিনার নির্দেশেই ‘হেডশটের’ মাধ্যমে ৫১ জন ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হ’ত্যা করা হয়!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসহ ৫১ জনকে পরিকল্পিতভাবে মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল — এমন অভিযোগ করেছেন নিহত শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট নাগরিকরা। তাদের অভিযোগ, ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশে ছাত্রলীগ ও পুলিশের কতিপয় সদস্য ঠান্ডা মাথায় ‘হেডশট’ করে এই হত্যাকাণ্ড চালায়।

বুধবার বিকেলে বাংলামটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে সপ্রান (সকল প্রাণের নিরাপত্তা) আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ ওঠে। জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া ছাত্রদের পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্টজনেরা এই সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সরকার তখন কোনো আইনগত নীতিমালা মানেনি, বরং রাষ্ট্র নিজেই জনগণকে হত্যার যন্ত্র হয়ে উঠেছিল। বক্তাদের ভাষায়, পুলিশের আচরণ দেখে বোঝা যায়নি যে তারা সরকারি চাকরিজীবী — বরং তারা ছিল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডার বাহিনী।

আলোচনায় বক্তারা আরও বলেন, নিরপরাধ মানুষ হত্যাকে বৈধতা দিতে সরকার বিভিন্ন সময়ে ‘রাজাকার’, ‘মুক্তিযুদ্ধের চেতনার শত্রু’ ইত্যাদি ন্যারেটিভ দাঁড় করিয়ে সহিংসতার সংস্কৃতি চালু রেখেছে। যদি এ সহিংসতা বন্ধ না হয়, তবে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সভায় বক্তব্য দেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. নবখতিয়ার আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, সাংবাদিক জিনা তাসরিন, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ল’-এর প্রভাষক সাদমান রিজওয়ান অপূর্ব, শহীদ মুহাম্মদ সাজিদুর রহমান ওমরের ভাই সিরাজুল ইসলাম, শহীদ আতিকুর রহমানের ভাই সোলাইমানসহ অনেকে।

শহীদ ওমরের ভাই সিরাজুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘‘আমার মা কিছুতেই ভুলতে পারছে না যে ছোট ভাই ওমরকে পুলিশ হেডশট করে মেরে ফেলেছে। মা সব সময় বলত, ‘বাবা ওমর, তুই কখনো বড় হবি না’। মা এখনো প্রতিরাতে ভাইয়ের জন্য কান্না করে।’’ তিনি বলেন, ‘‘দেশের জন্য আমার ভাই প্রাণ দিয়েছে, সেই আত্মত্যাগ যেন আমরা ভুলে না যাই। শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে আমি বিচার ব্যবস্থার সংস্কার চাই, যাতে কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।’’

সভায় বক্তারা পুলিশের ঔপনিবেশিক কাঠামো ভেঙে নতুন ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান এবং সরকারের প্রতি অনতিবিলম্বে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত