সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

শ্বশুরবাড়িতে জামাই মঈনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেল সিলেট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক::চলতি বিপিএলে শ্বশুরবাড়ির দল সিলেট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। ব্যাট ও বল হাতে কার্যকর ভূমিকা রেখে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেটকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।

১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ঢাকা। উদ্বোধনী জুটিতে আব্দুল্লাহ আল মামুন ও রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৫৬ রান। তবে মামুন ২৪ রানে আউট হতেই ম্যাচের গতি বদলে যায়। দ্রুতই ঢাকার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৭।

এরপর সাইফ হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে সাময়িকভাবে চাপ সামলান গুরবাজ। এবারের বিপিএলে নিজের প্রথম ফিফটি তুলে নেওয়ার পর ৫১ রানে আউট হলে ধস নামে ঢাকার ব্যাটিংয়ে। অল্প সময়ের ব্যবধানে ৯ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

শেষ দিকে সাব্বির হোসেন ২৫ রানের একটি ইনিংস খেললেও জয় থেকে অনেক দূরেই ছিল ঢাকা। শেষ ওভারে প্রয়োজন ছিল ৩১ রান, যেখানে রুয়েল মিয়ার ওভারে ১০ রান তুলতে পারলেও শেষ পর্যন্ত ২০ রানে পরাজিত হয় ঢাকা ক্যাপিটালস।

সিলেটের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান ইরশাদ। মঈন আলী শিকার করেন ২ উইকেট। এর আগে ব্যাট হাতে ৩৫০ স্ট্রাইকরেটে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি ছক্কা ও ২টি চার। তার এই ইনিংসেই সিলেট ৬ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায়।

এর আগে পারভেজ হোসেন ইমন ও তাওফিক খান উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন। পরে আজমতউল্লাহ ওমরজাই ও আরিফুল ইসলামের ৬২ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। আরিফুল করেন সর্বোচ্চ ৩৮ রান, ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। ঢাকার হয়ে জিয়াউর রহমান নেন ৩ উইকেট।

অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন মঈন আলী।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত