সর্বশেষ
ভোট দিন, ফল মেনে নিন, গণতন্ত্র রক্ষা করুন: জাতির উদ্দেশে সিইসির আহ্বান
কেন্দ্র দখল হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি আসিফ মাহমুদের
বাবুগঞ্জে নগদ অর্থ ও নির্বাচনি স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক
জামায়াতের নির্বাচনি ইশতেহারে ইসলাম নেই: চরমোনাই পীর
চট্টগ্রামে জামায়াতের বিরুদ্ধে হিন্দু ভোটারদের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ প্রমাণ পায়নি
বরগুনা-১: বিএনপি কর্মীর বিরুদ্ধে হাতপাখা কর্মীর পা ভাঙার অভিযোগ
নীলফামারীতে বিএনপি প্রার্থীর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দুপুরের আপ্যায়ন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
জামাতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন: চরমোনাই পীর
ফেনীতে যুবদল নেতার খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়-১ আসনে সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন
ভোটারদের হুমকির অভিযোগে কুমিল্লা-৪ আসনের সাবেক বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব
জনসমর্থনে আতঙ্কিত হয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ জামায়াত আমিরের
১৬ লাখ মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ শুরু
“বাংলাদেশ বিশ্বক্রিকেটের পাওয়ার হাউস”

ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপিকে ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও বিএনপি সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে তাকে পরিবার, দেশ ও দলীয় নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। তবে দূরত্ব সত্ত্বেও তিনি সাধ্যের মধ্যে থেকে দেশের জনগণ, বিশেষ করে স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে দলকে সংগঠিত রেখেছেন।

তারেক রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। তিনি বলেন, আন্দোলনের সময় দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দেওয়া হয়, যার ভোগান্তি বহন করতে হয়েছে লাখো পরিবারের মানুষকে। অনেককে দিনের পর দিন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়েছে স্বজনদের কাছ থেকে।

তিনি বলেন, সেই ভয়াবহ দুঃসময় এখন অনেকটাই পেছনে ফেলে এসেছে দেশ। জনগণ আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। তবে এখনও বহু পরিবার প্রিয়জনের অপেক্ষায় দিন গুনছে, কবে হারিয়ে যাওয়া বাবা বা সন্তানটি ঘরে ফিরে আসবে।

তারেক রহমান আরও বলেন, সরকারবিরোধী আন্দোলন কখনো জোরালো হয়েছে, কখনো ধীরগতির ছিল। তবে বিএনপি কখনো কৌশলের নামে আত্মগোপনে যায়নি। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান থেকে দল সবসময় রাজনীতিতে সক্রিয় ছিল এবং থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত