সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

সাঈদীর মৃত্যু পরিকল্পিত, ভারতের ইন্ধন ছিল: মাসুদ সাঈদী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পেছনে ভারতের রাজনৈতিক প্রভাব এবং ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ করেছেন তার ছেলে মাসুদ সাঈদী।

শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও বই প্রকাশনা উৎসবে মাসুদ সাঈদী বলেন, ভারত সবসময়ই বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে এসেছে। আমার বাবা ছিলেন সেই আগ্রাসনের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর। তাই তাকে পরিকল্পিতভাবে থামিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আল্লামা সাঈদী সবসময় দেশের স্বার্থ রক্ষায় কথা বলেছেন এবং দেশের জনগণকে সচেতন করতে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, যখনই ভারতীয় আগ্রাসনের ছাপ স্পষ্ট হয়েছে, তখনই আমার বাবার কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠেছে। আর এই কারণেই তাকে অন্যায়ভাবে বন্দি রেখে তার জীবন কেড়ে নেওয়া হয়েছে।

মাসুদ সাঈদী অভিযোগ করেন, ২০১০ সালে একটি মিথ্যা মামলার মাধ্যমে তার বাবাকে গ্রেপ্তার করা হয়। পরে তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়। এটি ছিল ভারতীয় রাজনৈতিক শক্তির নির্দেশিত একটি নাটক, যা বাংলাদেশের জনগণের স্বাধীন চিন্তা ও আদর্শিক নেতৃত্বকে দমন করার চেষ্টা ছিল।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা ভারতের আধিপত্যবাদী নীতির সমালোচনা করে বলেন, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের নীতিনির্ধারণে বাইরের শক্তির হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। তারা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদান স্মরণ করে বলেন, তার আদর্শ এবং ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত