সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিরিয়া ইস্যুতে এরদোয়ান ও ব্লিংকেনের গুরুত্বপূর্ণ বৈঠক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সিরিয়া নিয়ে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকে সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন দুই নেতা।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, বৈঠকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে একটি কার্যকর পরিকল্পনা তৈরির আহ্বান জানান এরদোয়ান। অপরদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, সিরিয়ার রাজনৈতিক রূপান্তরে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সমন্বিত ভূমিকা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকটি এমন সময়ে হয়েছে যখন সিরিয়ায় তুরস্ক সমর্থিত বিদ্রোহী দল ও মার্কিন মদতপুষ্ট কুর্দিশ গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) নেতৃত্বে থাকা ওয়াইপিজি-কে তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সহযোগী হিসেবে দেখে।

ব্লিংকেন জানিয়েছেন, “আমরা সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাত এড়াতে এবং একটি স্থিতিশীল অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।” তুরস্ক সফরের আগে তিনি পিকেকে-কে “তুরস্কের জন্য একটি বড় হুমকি” হিসেবে উল্লেখ করেন।

এর পাশাপাশি, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে বৈঠক করেছেন ব্লিংকেন। দুই নেতা সিরিয়াকে সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ব্লিংকেন প্রতিশ্রুতি দিয়েছেন, এই সংকটকালে যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে।

সপ্তাহান্তে সিরিয়া ইস্যুতে একটি বিশেষ সম্মেলনে অংশ নেবেন আরব ও পশ্চিমা দেশগুলোর শীর্ষ নেতৃত্ব। জর্ডানে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তুরস্ক, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতারসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। আলোচনার মূল বিষয় হবে সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ এবং শান্তিপূর্ণ সমাধান।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ফোনালাপে সিরিয়ায় সংখ্যালঘুদের সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন। উভয় নেতা সবাইকে অন্তর্ভুক্ত করে রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত