সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার আইনগত অনেক উপায় আছে: র‍্যাব ডিজি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তরা দেশের বাইরে আত্মগোপন করে থাকলেও তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

তিনি স্পষ্ট করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং পলাতক আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত র‍্যাবের অভিযান চলবে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‍্যাব প্রধান।

তিনি জানান, গত ১২ ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই র‍্যাব অভিযান চালিয়ে চার দিনের মধ্যে আটজনকে গ্রেপ্তার করে এবং হত্যায় ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ এখনো পলাতক রয়েছে।

র‍্যাব ডিজি বলেন, পলাতক আসামিদের ধরতে প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি মানব গোয়েন্দা সূত্রও ব্যবহার করা হচ্ছে। তাদের অবস্থান নিশ্চিত হওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, আমাদের হাতে একাধিক কার্যকর পথ আছে, কেউ যদি সীমান্ত পেরিয়ে বিদেশে পালিয়ে যায়, সেক্ষেত্রেও তাকে ফিরিয়ে আনার জন্য নির্দিষ্ট আইনি কাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতার ব্যবস্থা রয়েছে।

হাদি হত্যাকাণ্ডের ছায়া তদন্ত অব্যাহত থাকবে জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, এই হত্যার নেপথ্যে যারা জড়িত ‘প্রকাশ্যে হোক বা আড়ালে’ সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে র‍্যাব কোনো আপস করে না এবং ভবিষ্যতেও করবে না।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত