সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পীর বর্তমান অবস্থান জানাল ডিবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া চার্জশিটে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীকে হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

ডিবির তদন্তে বলা হয়েছে, রাজনৈতিক বিরোধ ও প্রতিহিংসা থেকেই হাদিকে লক্ষ্য করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। গুলি করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

একটি বেসরকারি টেলিভিশনের কলকাতা প্রতিনিধি সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাপ্পী বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন। তিনি কলকাতার রাজারহাট এলাকার ওয়েস্ট বেড়াবেড়ি মেঠোপাড়ার একটি ফ্ল্যাটে গত তিন মাস ধরে অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে। সেখানে তিনি পুলিশ পরিচয়ে চলাফেরা করছেন।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে।

তিনি আরও জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদি ভিন্নধর্মী রাজনৈতিক চিন্তাধারা তুলে ধরার কারণে একটি মহলের বিরাগভাজন হন। তার বক্তব্য ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। হত্যাকাণ্ডে গুলিবিদ্ধ ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও তদন্তে উঠে এসেছে।

এই হত্যাকাণ্ড ঘিরে জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের দ্রুত আইনি প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত