সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

১০ দলীয় জোট ক্ষমতায় এলে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে তারা এমন একটি বাংলাদেশ গড়বেন যেখানে জনবান্ধব নীতি কার্যকর হবে, দুর্নীতি ও চাঁদাবাজদের হাত কাটা হবে এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, আমরা কাউকে ভাতা দেব না, বরং কাজ দেব; চাঁদাবাজদের কর্মসংস্থানের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনা হবে। দেশের সমস্ত ধর্ম, সম্প্রদায় ও জনগণ সমানভাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে জীবন যাপন করবে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ীতে সুতি মাহমুদ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের আয়োজিত নির্বাচনি জনসভায় এই বক্তব্য দেন তিনি। এর আগে সকালবেলা তিনি রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, উত্তরাঞ্চলের নদীগুলো মেরে ফেলা হয়েছে। সুযোগ পেলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে নদীর জীবন ফিরিয়ে আনব। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, গোটা দেশের মরা নদীগুলো সচল করব। নদীর জীবনকে সামনে রেখে নর্থ বেঙ্গলকে কৃষিভিত্তিক রাজধানী হিসেবে গড়ে তুলব।

তিনি নারীদের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, নারীরা আমাদের সমাজের মায়ের জাত। তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান এবং বাসা-অফিসসহ নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা মানবিক ও আলোকিত বাংলাদেশ গড়তে চাই।

জনসভায় জামায়াত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। ওর বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র। যদি আমাদের দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়, আমরা শহরটিকে সিটি করপোরেশনে উন্নীত করব এবং পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। তিনি দেশব্যাপী ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তুলে বলেন, এ টাকা আমরা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যবহার করব। বেকার ভাতা নয়, কর্মসংস্থান দেবে রাজনীতি।

শেরপুরে অনুষ্ঠিত জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সন্তানরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে। আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত, চাঁদাবাজ-মুক্ত ও ন্যায়ভিত্তিক রাখতে চাই। জনগণকে নিয়ে দেশ গড়ার পথে এগিয়ে যাব।

তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজ রাজনীতি আর গ্রহণযোগ্য নয়। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক সরকার গড়ার জন্য এগিয়ে আসুন।

উত্তরের জেলাগুলোতে জামায়াত আমিরের জনসভায় হাজার হাজার নারী, শিশু এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তিনি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান এবং সৎ, যোগ্য ও দক্ষ জনপ্রতিনিধিদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পরিকল্পনা ঘোষণা করেন।
আজ রোববার ডা. শফিকুর রহমান রাজধানীর তিনটি নির্বাচনি এলাকায় জনসভায় বক্তব্য দেবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত