সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫ বছরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সরকার বিগত ১৫ বছরে বিদেশে পাচার হওয়া ২৩ হাজার ৪০০ কোটি ডলার দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে বৈঠক শুরু করবে বাংলাদেশ। এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে উল্লেখ করা হয়, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের শক্তিশালী ব্যক্তিত্ব এবং আমলারা প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বছরে গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে জানানো হয়েছে।

আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালে এ দিনটিকে দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ ২০০৭ সালে জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষর করে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ে সমালোচনা চলছে। প্রায় ৩৯ দিন ধরে দুদক চেয়ারম্যান ও কমিশনারের পদ শূন্য। ফলে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আটকে আছে। হাইকোর্টের এক পর্যবেক্ষণে বলা হয়, দুদক হাজার হাজার কোটি টাকার দুর্নীতির পেছনে না গিয়ে অতি ক্ষুদ্র দুর্নীতির পেছনে সময় ও অর্থ ব্যয় করছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত সংস্কার না হলে দুর্নীতিবিরোধী কার্যক্রম সফল হবে না। সাঁড়াশি অভিযানের মাধ্যমে দুদককে ঢেলে সাজানোর প্রয়োজন।

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে আজ জাতীয় প্রেস ক্লাব থেকে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হবে। বিকেলে পান্থপথে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির কালো ছায়া সমাজের তৃণমূলকে বিপর্যস্ত করছে। মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য দুর্নীতি প্রতিরোধ করতে হবে। সততা, ন্যায় এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকারের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত