সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: খালাস পেলেন তারেক রহমানসহ সব আসামি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দণ্ডপ্রাপ্ত সব আসামি হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন। আদালত এই মামলার বিচারিক প্রক্রিয়াকে বেআইনি ও রাজনৈতিক প্রভাবিত বলে উল্লেখ করেছেন।

রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় দেন। এই রায়ে আদালত জানান, মামলার সাক্ষ্যপ্রমাণ এবং তদন্তে গুরুতর অসঙ্গতি ছিল। তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ না থাকায় তাকে খালাস দেওয়া হয়।

আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, মামলার পুনঃতদন্ত বেআইনি ছিল এবং এটি বিচারিক আদালতের এখতিয়ারের বাইরে। মুফতি হান্নানের স্বীকারোক্তি নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছিল এবং প্রথম জবানবন্দিতে তারেক রহমানের নাম উল্লেখ ছিল না।

তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সরকারের প্রভাবের বিষয়টিও আদালতের রায়ে উঠে এসেছে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই রায়কে “সত্যের জয়” বলে আখ্যা দিয়েছে। সংগঠনের নেতারা বলেন, “তারেক রহমান ও অন্য আসামিদের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক ছিল।

তারা আরও দাবি করেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা বিএনপিকে চাপে ফেলতে সাজানো হয়েছিল।

রায়ে আদালত জানিয়েছেন, ফৌজদারি মামলা কখনো তামাদি হয় না। ফলে, নিহত ও আহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার সুযোগ রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত