সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

২৪ লাখ শিশুর জীবন বাঁচানো সেই জেমস হ্যারিসন আর নেই

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম সফল রক্তদাতা অস্ট্রেলিয়ার জেমস হ্যারিসন ৮৮ বছর বয়সে মারা গেছেন। কয়েক দশক ধরে নিয়মিত রক্ত ও প্লাজমা দানের মাধ্যমে তিনি ২৪ লাখেরও বেশি শিশুর জীবন রক্ষা করেছেন।

অস্ট্রেলিয়ায় ‘সোনালি হাতের মানুষ’ নামে পরিচিত হ্যারিসনের রক্তে একটি বিরল অ্যান্টিবডি ছিল, যা ‘অ্যান্টি-ডি’ নামে পরিচিত। এটি এমন একটি উপাদান, যা গর্ভবতী মায়েদের জন্য জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ওষুধ ভ্রূণ ও নবজাতকের হিমোলাইটিক ডিজিজ (এইচডিএফএন) প্রতিরোধে কার্যকর, যা মারাত্মক রক্তজনিত রোগের কারণ হতে পারে।

১৪ বছর বয়সে বড় ধরনের বুকে অস্ত্রোপচারের সময় রক্ত সঞ্চালন পান হ্যারিসন। এরপরই তিনি আজীবন রক্তদাতা হওয়ার অঙ্গীকার করেন।

১৮ বছর বয়সে রক্তদান শুরু ৮১ বছর পর্যন্ত প্রতি দুই সপ্তাহে প্লাজমা দান অব্যাহত রাখেন।

২০০৫ সালে সর্বাধিক রক্তদানকারী হিসেবে গিনেস রেকর্ড গড়েন।

সোমবার (৩ মার্চ) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি নার্সিং হোমে ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অস্ট্রেলিয়ান রেড ক্রস ব্লাড সার্ভিস তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, ‘অগণিত শিশুর জীবন বাঁচানোর পেছনে তিনি ছিলেন এক নীরব নায়ক।

হ্যারিসনের মেয়ে ট্রেসি মেলোশিপ বলেন, ‘বাবা গর্বিত ছিলেন, কারণ তিনি কোনো খরচ বা কষ্ট ছাড়াই লাখো শিশুর জীবন বাঁচাতে পেরেছিলেন।

হ্যারিসনের মৃত্যুতে শুধু অস্ট্রেলিয়া নয়, সারা বিশ্বে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত