সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৫ আগস্ট দানবিক শাসনের অবসান হয়েছে: শামসুজ্জামান দুদু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: আমরা একটি দানবিক সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। এভাবেই দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের একটি রিসোর্টে আয়োজিত জেলা বিএনপির যৌথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই সরকার দেশের সংবিধান, গণতন্ত্র আর মানুষের ভোটাধিকারকে পদদলিত করেছে। কিন্তু সেই দানবিক শাসন আর টিকতে পারেনি—৫ আগস্টেই তার পতন ঘটেছে।

তবে তিনি এটাও স্পষ্ট করে জানান, “আমাদের লড়াই এখনও শেষ হয়নি। ভোটের অধিকার ফেরত না পাওয়া পর্যন্ত বিএনপির রাজপথ ছাড়ার প্রশ্নই ওঠে না।

দুদু আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছেন, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমরা সেই নির্বাচনের রোডম্যাপ দেখতে চাই। রোডম্যাপ প্রকাশ হলেই বিএনপি প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করবে।

তিনি দৃঢ়ভাবে বলেন, “বিএনপি ভোটেই ক্ষমতায় গিয়েছিল, এবারও যাবে। কিন্তু সেটা হতে হবে জনগণের রায়ের মাধ্যমেই।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সভাজুড়ে ছিল আন্দোলনের প্রস্তুতি, প্রত্যয়ের বার্তা, আর ভোটের মাঠে ফেরার প্রত্যয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত