সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

৭ বছর নিখোঁজের পর হঠাৎ ইনস্টাগ্রামে অন্য নারীর সাথে দেখা মিললো স্বামীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। সাত বছর ধরে নিখোঁজ স্বামীকে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে খুঁজে পেলেন এক নারী। কিন্তু ভিডিও দেখে তিনি স্তম্ভিত হয়ে যান, কারণ তার স্বামী তখন আরেক নারীর সঙ্গে বসবাস করছিলেন এবং অভিযোগ উঠেছে, তিনি গোপনে দ্বিতীয় বিয়েও করেছেন।

জানা গেছে, হারদোই জেলার মুরারনগরের শীলু নামের এক নারীর সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় জিতেন্দ্র কুমার ওরফে বাবলুর। পরের বছর তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। কিন্তু ২০১৮ সালের এপ্রিলে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান বাবলু। এরপর পরিবার বহু চেষ্টা করেও তার খোঁজ পায়নি। এমনকি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।

সম্প্রতি শীলু ইনস্টাগ্রামে একটি রিল দেখতে গিয়ে হঠাৎ দেখতে পান, সেখানে তার স্বামী জিতেন্দ্র আরেক নারীর সঙ্গে বসবাস করছেন। ভিডিও দেখেই তিনি হতবাক হয়ে যান এবং দ্রুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে হারদোই পুলিশ তদন্ত শুরু করে। অনুসন্ধানে প্রমাণ মেলে, জিতেন্দ্র গত কয়েক বছর ধরে লুধিয়ানায় বসবাস করছেন এবং সেখানে দ্বিতীয় বিয়ে করেছেন। পরে পুলিশ তাকে আটক করে।

হারদোই সার্কেল অফিসার সন্তোষ কুমার সিং গণমাধ্যমকে জানান, ভারতীয় ন্যায় সংহিতা’র ৮২(১) ধারায় (বহুবিবাহ) জিতেন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যেই তার স্ত্রী শীলুর জবানবন্দি নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত