সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী নির্বাচনই ঠিক করবে দেশ উদার গণতান্ত্রিক ধারায় থাকবে না উগ্রপন্থীদের হাতে যাবে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনকে দেশের জন্য এক ধরনের কঠিন পরীক্ষার সঙ্গে তুলনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ উদার গণতান্ত্রিক ধারায় থাকবে, নাকি উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে যাবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাব্য বিজয় আঁচ করেই একটি মহল নানা ধরনের অপচেষ্টা শুরু করেছে। তিনি অভিযোগ করেন, যারা অতীতে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেনি এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারাই আজ সবচেয়ে বেশি অস্থিরতা সৃষ্টি করছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ এবার উদার ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবস্থান নেবে। তাঁর মতে, সামনের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, বরং দেশের রাজনৈতিক পথচলার দিকনির্দেশনা নির্ধারণ করবে।

এ সময় জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি করতে হলে তা সরল ও স্বচ্ছ পথে করা উচিত। ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি বন্ধ করার আহ্বানও জানান তিনি। ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ভোট আদায়ের প্রচেষ্টাকে তিনি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, কিন্তু সেই সময়ও কিছু গোষ্ঠী এর বিরোধিতা করেছিল, এই ইতিহাস ভুলে যাওয়ার সুযোগ নেই। তাঁর অভিযোগ, এখনও সেই একই শক্তি ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, যাদের জনগণের সমর্থন নেই, তারাই অহেতুক হুমকি ও গলাবাজি করছে। জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, তবে দল সরকার গঠন করবে, আর না চাইলে বিরোধী দল হিসেবেই ভূমিকা পালন করবে, এটাই গণতন্ত্রের নিয়ম।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যেসব সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, বিএনপি অনেক আগেই সেসব প্রস্তাব দিয়েছিল। সব বিষয়ে একমত না হলেও দেশ ও জনগণের স্বার্থে অনেক আপসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, এসব বিষয় সংসদেই চূড়ান্তভাবে আলোচিত ও নিষ্পত্তি হওয়া উচিত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত