সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আজ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে তার জন্ম। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ডাকনাম ছিল কমল।

শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করে একজন পেশাদার সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে সাহসিকতার পরিচয় দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেশমাতৃকার জন্য অস্ত্র হাতে লড়াই করেন।

মুক্তিযুদ্ধের পর আবার সামরিক জীবনে ফিরে গেলেও সময়ের প্রয়োজনে তিনি রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতৃত্বে আসেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনৈতিক ধারায় নতুন অধ্যায় সূচনা করেন। তারই উদ্যোগে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যা পরবর্তীতে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়।

শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, সততা ও দেশপ্রেম আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তার শাসনামলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে পরিচিতি পায় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে তার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।

আগামীকাল ২০ জানুয়ারি তার বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত