সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতে অজানা মরণব্যাধি রোগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় অজানা একটি রোগ ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৪ জন শিশু। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোগের প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৃতদের শরীরে নিউরোটক্সিন এবং ক্যাডমিয়াম টক্সিনের উপস্থিতি পাওয়া গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ক্যাডমিয়াম একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ, যা দূষিত বাতাস, খাবার এবং পানি থেকে মানবদেহে প্রবেশ করতে পারে। আক্রান্তদের শরীরে এই বিষ প্রবেশ করায় ব্রেন হ্যামারেজসহ অন্যান্য জটিলতা দেখা দিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িস কন্ট্রোল (NCDC) এবং পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির পরীক্ষায় এই নিউরোটক্সিনের অস্তিত্ব নিশ্চিত হয়েছে।

বর্তমানে আরও কয়েকজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং আক্রান্ত অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

গত ডিসেম্বর থেকে এ রোগে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু ঘটেছে, এবং গত কয়েক দিনে নতুন করে আরও ছয়জন শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং গ্রামবাসীর মধ্যে ক্যাডমিয়ামের উৎস চিহ্নিত করার চেষ্টা চলছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত