সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় পাকিস্তানের হামলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কান্দাহার ও পাকতিয়া প্রদেশে একযোগে হামলা চালিয়েছে পাকিস্তান। সীমান্ত ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে এই হামলাকে দুই দেশের মধ্যে সংঘাতের নতুন ও গুরুতর ধাপ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’-এর ঘোষণা দেন। তাঁর ভাষ্য, সীমান্তে নিরাপত্তা হুমকি মোকাবিলায় পাকিস্তান কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে।

আফগান কর্তৃপক্ষ জানায়, রাজধানী কাবুল শহরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশেও বিমান হামলার খবর দিয়েছে আফগান কর্মকর্তারা।

এর আগে আফগানিস্তান দাবি করে, সীমান্ত এলাকায় পাকিস্তানের আগের এক বিমান হামলার জবাবে তারা পাকিস্তানের ভেতরে পাল্টা সামরিক অভিযান চালায় এবং একাধিক সেনা চৌকি দখল করে নেয়। তবে পাকিস্তান সরকার এ দাবি নাকচ করে জানায়, তাদের অভিযান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করেই পরিচালিত হয়েছে।

ইসলামাবাদের পক্ষ থেকে আফগানিস্তানের সাম্প্রতিক পদক্ষেপকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে বলা হয়েছে, সীমান্তে কোনো সেনা চৌকি দখলের ঘটনা ঘটেনি। দুই দেশের পাল্টাপাল্টি দাবির মধ্যে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত