সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আবারও বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্ত এলাকায় আবারও সীমান্তে গোলাগুলির ঘটনায় একজন বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।

আহত রনি (২২) স্থানীয় বাসিন্দা মো. হারুন অর রশিদের ছেলে। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বক্তব্য, বর্তমানে তার অবস্থা আপাতত স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে দৈখাওয়া বিওপির টহলদল নিয়মিত টহল চলাকালীন সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। পরে সীমান্ত পিলার নম্বর ৯০২ এলাকায় গিয়ে কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা যায় এবং একজন গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আহত রনি পূর্বেও সীমান্তে ঘটিত ছোড়া গুলিতে আহত হয়ে আত্মগোপনে ছিলেন। তিনি এলাকায় মাদক বহনের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনের মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে নিয়মিত সতর্কতা দেওয়া সত্ত্বেও অনুপ্রবেশ এবং অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকায় বিজিবি উদ্বিগ্ন। তিনি স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন, যাতে চোরাচালান, মাদক পাচার এবং সীমান্তে সংঘর্ষ প্রতিরোধ করা যায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত