সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০ জন নিহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ সকল যাত্রী নিহত হয়েছেন। বিমানটিতে মোট ১০ জন যাত্রী ছিলেন।

বিমানটি বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির উড়োজাহাজ ছিল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশে যাত্রা করেছিল। উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব প্রায় ১৪০ মাইল।

যাত্রা শুরুর ৪৫ মিনিট পর উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত বন্ধ হয়ে যায়। মার্কিন কোস্টগার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল জানান, সর্বশেষ বিকেল ৩টা ১৮ মিনিটে রাডারে উড়োজাহাজটির সংকেত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

পরবর্তীতে আলাস্কার নোম এলাকা থেকে প্রায় ৩৪ মাইল দক্ষিণপূর্বে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি সাতজনের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি। তিনি এক বার্তায় বলেন, “আমার স্ত্রী রোজ এবং আমি এই দুর্ঘটনায় মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।”

এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৮ জনের মৃত্যু হয়েছিল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত